দক্ষিনদিনাজপুর

হেমতাবাদে প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তদন্তে নামলেন গোয়েন্দা বিভাগ

মুখ্যমন্ত্রী মমতা ববন্দোপাধ্যায়ের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে সরকারী সভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা নিয়ে গতকাল রাতে উত্তর দিনাজপুর জেলায় তদন্ত এলেন রাজ্য গোয়েন্দা বিভাগের এডিজি সঞ্জয় চন্দ্রা। বাগডোগড়া বিমান বন্দর থেকে সড়ক পথে সোজা চলে আসেন রায়গঞ্জ কর্নজোড়ায়। রাতেই জেলা পুলিশ উচ্চদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রীর সভাস্থল হেমতাবাদে যান। হেমতাবাদে একঘন্টা থাকার পর আবার কর্নজোড়ায় ফিরে আসেন। 

        উল্লেখ্য, হেমতাবাদ থানা ময়দানে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জীর সভা চলাকালীন মঞ্চে উঠে পড়ে ছিলেন করনদিঘির যুবতী  রাবেয়া খাতুন। প্রশ্ন উঠেছে ডি জোন ঘিরে সাড়ে চার ফিট উঁচু বাঁশের ব্যারিকেড টপকে কিভাবে ওই মহিলা মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে পৌঁছে গেল এবং অপর এক মহিলাও নিরাপত্তার ব্যারিকেড টপকে মঞ্চের কাছাকাছি পৌঁছে গেল তা নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হৈচৈ পড়ে যায়। মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে কিভাবে মঞ্চে উঠে পড়ল রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্ত করতেই হেমতাবাদে এলেন গোয়েন্দা বিভাগের এডিজি সঞ্জয় চন্দ্রা। শুধু সভাস্থল পরিদর্শন ও জেলার পুলিশকর্তাদের সাথে বৈঠকই নয় এডিজি সঞ্জয় চন্দ্রা চিকিৎসাধীন ওই দুই যুবতীর সাথে কথা বলতে আসেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালেও। গতকালই দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঘটনার তদন্ত শুরু করার পর রাতে  হেমতাবাদে এসে পৌঁছান এডিজি আইবি সঞ্জয় চন্দ্রা। রাতেই মুখ্যমন্ত্রীর সভাস্থল নিরীক্ষণ করেন তিনি। সমস্ত রিপোর্ট তিনি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে জমা দেবেন বলে সূত্রের খবর।